মঙ্গলবার, ১২ মে, ২০২৬ English
English
সর্বশেষ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০২, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ন

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধি পেয়েছে এক দশমিক পাঁচ চার শতাংশ।

ভোটার দিবস পালনের উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন।

সপ্তমবারের মতো দেশে আজ ভোটার দিবস পালিত হচ্ছে।

তিনি জানান, দেশে আজকের দিন পর্যন্ত মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫। হিজড়া ৯৯৪ জন।

গত বছর মার্চে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। সে তুলনায় বছর এক দশমিক পাঁচ চার শতাংশ ভোটার বেড়েছে।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, দেশেএকটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে এখনো ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

আ/মি

 411
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।