মঙ্গলবার, ১২ মে, ২০২৬ English
English
সর্বশেষ

সাভারে উল্টো পথে রিকশা চলায় লরিচাপায় নিহত ৩ জন

সাভারে উল্টো পথে রিকশা চলায় লরিচাপায় নিহত ৩ জন
সাভারে উল্টো পথে রিকশা চলায় লরিচাপায় নিহত ৩ জন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি রিকশাকে চাপা দেয় একটি লরি। এতে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

ঘটনাটি ঘটে রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। সড়কে পানি জমে থাকায় সেটি মাঝখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে যায়। ঠিক তখনই একটি দ্রুতগতির লরি রিকশাটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নিলে সেখানে এক নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানিয়েছেন দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা গেছেন।

আশিক/মি

 190
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।