বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন

ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন
ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগার স্থাপন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন

ঢাকা সেনানিবাসের ভেতরে এমইএস ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত 'এম ই এস' বিল্ডিং-৫৪, ঢাকা সেনানিবাস, ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপন ঘোষণার তারিখ রয়েছে ১২ই অক্টোবর, যদিও এই তথ্যটি আজ (১৩ অক্টোবর) জানা গেছে।

এমন একটি সময় এই ঘোষণা আসলো যার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

আশিক/মি

 48
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।