সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২৯, ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর গুলশানের কার্যালয় থেকে তার গাড়িবহর বের হয়। বিকাল সাড়ে ৩টার দিকে গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়।

দেড় যুগেরও বেশি সময় পর নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে ভীড় করেছেন নেতাকর্মীরা। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই ঐ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আশিক/মি.

 134
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।