মঙ্গলবার, ১২ মে, ২০২৬ English
English
সর্বশেষ

মন্ত্রিসভায় থাকছেন কারা! জানেন শুধু তারেক রহমান

মন্ত্রিসভায় থাকছেন কারা! জানেন শুধু তারেক রহমান
মন্ত্রিসভায় থাকছেন কারা! জানেন শুধু তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামের তালিকা। তবে বাস্তবতা ভিন্ন। চুড়ান্ত তালিকা জানেন একমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলটির নীতিনির্ধারকরা বলছেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন তারেক রহমান।

স্থায়ী কমিটির সদস্য আর দলটির সিনিয়র নেতারাও বিষটি তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়ী হয়েছে বিএনপি। দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি।

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে দলটি। ফলে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বাস্তবে শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন, তা একমাত্র জানেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আশিক/মি.

 163
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।