সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ English
English
সর্বশেষ

জ্বালানির মজুত বাড়ছে, তবে রেশনিং চলবে: জ্বালানিমন্ত্রী

জ্বালানির মজুত বাড়ছে, তবে রেশনিং চলবে: জ্বালানিমন্ত্রী
জ্বালানির মজুত বাড়ছে, তবে রেশনিং চলবে: জ্বালানিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: মার্চ ০৮, ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন

দেশে জ্বালানির মজুত বাড়বে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন সংকট নেই, কিন্তু রেশনিং চালু থাকবে।

রোববার ( মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে। শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে। কাজেই রেশনিং করতে বলেছি।

আজ রবিবার বেলা ১১টায় একটি জাহাজ নোঙর করেছে। দুপুরে আরেকটি আসার কথা। এই দুটি জাহাজ নোঙর করার পর আরও মজুত বাড়বে। কিন্তু আমরা রেশনিং চালিয়ে যাবো।

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বলেন বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যুদ্ধের কারণে আমরা দাম বাড়াবো। কিন্তু আমরা আশ্বস্ত করছি, আমরা আপাতত দাম বাড়াবো না।

আশিক/মি.

 104
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।