মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ English
English
সর্বশেষ

হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলার জয়যাত্রা

হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলার জয়যাত্রা
হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলার জয়যাত্রা
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১০, ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, বাংলার জয়যাত্রা। জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল । ইরান সরকারে অনুমতি না পাওয়ায় জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান সরকারের কাছে অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতে জাহাজটি ঘুরিয়ে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের দেয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। এছাড়া জাহাজে থাকা নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি।

আশিক/মি.

 142
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !