মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১১, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন

ইরানের সঙ্গে পূর্বপরিকল্পিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তান সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকোলে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীতের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কথা স্মরণ করেন।

গালিবাফ বলেন, ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে  দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।

মহিউদ্দিন/মি.

 162
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।