মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ English
English
সর্বশেষ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই
কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১২, ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হিন্দুস্তান টাইমস জানায় মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (১১ এপিল) হিন্দুস্তান টাইমস জানায় বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হৃদ্যন্ত্র শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয়ায় শনিবার তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে আইসিইউতে ভর্তি করা হয়।

রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে জন্ম নেয়া আশা ভোসলে মাত্র বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।

উপমা/মি.

 142
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।