মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ English
English
সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক অনিশ্চত!

যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক অনিশ্চত!
যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক অনিশ্চত!
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১৯, ২০২৬ ০১:৩৬ অপরাহ্ন

চুড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী দফার আলোচনার তারিখ। দফায় দফায় আলোচনায় বসলেও এখনো পর্যন্ত হরমুজ প্রাণালী ও আলোচনার শর্তগুলোর বিষয়ে একমত হতে পারেনি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

আলোচনার তারিখ এখনও চূড়ান্ত না হলেও পাকিস্তানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) থেকে ইসলামাবাদ রাওয়ালপিন্ডির প্রধান বাস টার্মিনাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যা ২৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ভারী ট্রাক চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। 

এছাড়া, যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফা আলোচনার পর থেকেই পাকিস্তানি গণমাধ্যমের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং স্পর্শকাতর সংবাদ প্রচারে সাংবাদিকদের বিশেষ অনুমতি নিতে হচ্ছে বলে জানা গেছে।

মহিউদ্দিন/মি.

 152
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।