মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ English
English
সর্বশেষ

বিদ্যুৎখাতে ২০৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

বিদ্যুৎখাতে ২০৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
বিদ্যুৎখাতে ২০৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২৩, ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন

বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মার্চ বকেয়া বিল পরিশোধে হাজার ৬৭ কোটি লাখ টাকা ভর্তুকি ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এটাকা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিদ্যুৎ ভর্তুকি খাত থেকে দেয়া হবে।

মার্চ মাসে ৮৫টি আইপিপি ৯টি আরপিপির প্রকৃত ঘাটতির ভিত্তিতে এই ভর্তুকি নির্ধারণ করা হয়েছে। এর আগে, ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতের প্রকৃত ঘাটতি পরিশোধ সম্পন্ন হয়েছে।

এই অর্থ স্বাধীন বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র (আরপিপি)-এর বিল পরিশোধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুকূলে ছাড় করা হবে। তবে এই ভর্তুকি ছাড়ে একাধিক শর্ত আরোপ করেছে অর্থ বিভাগ। সরকারি ক্রয়-সংক্রান্ত অনুমোদনবিহীন দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে কোনো অর্থ এই খাত থেকে দেয়া হবে না। পাশাপাশি এসব কেন্দ্রের দ্রুত অনুমোদন গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ- থেকে ২১ এপ্রিল জারি করা এক নির্দেশনায় এসব কথা জানানো হয়েছে।

আশিক/মি.

 

 108
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !