রবিবার, ০৭ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: মে ২০, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

বছর দুয়েক আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকবাহিনীদের ধবলধোলাই করলো টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচটি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে সবশেষ টানা চার টেস্টেই জয়ের দেখা পেলো টাইগাররা, যা এবারই প্রথম। 

সিলেট টেস্টের পঞ্চম শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২১ রান, আর বাংলাদেশের দরকার উইকেট। এমন সমীকরণ নিয়ে শেষ দিনে মাঠে নামে দুই দল। ঘণ্টাখানেক পর সাজিদ খানকে সাজঘরে ফেরত পাঠিয়ে রিজওয়ানের সঙ্গে ৫৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরের ওভারের প্রথম বলেই সেঞ্চুরি থেকে মাত্র রান দূরে থাকা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরিফুল। শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় সফরকারীরা, আর তাতেই ৭৮ রানের জয় পায় টাইগাররা।

উপমা/মি.

 114
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।