রবিবার, ০৭ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

কিস্তিতে খাবার কিনছেন ইরানিরা

কিস্তিতে খাবার কিনছেন ইরানিরা
কিস্তিতে খাবার কিনছেন ইরানিরা
সর্বশেষ উপলব্ধ: মে ২২, ২০২৬ ০৭:১৪ অপরাহ্ন

লাগামহীন মূল্যস্ফীতির চাপে নিত্যপ্রয়োজনীয় খাবার কিস্তিতে কিনছেন ইরানের সাধারণ মানুষ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য কিস্তিতে কিনে দিনাতিপাত করছেন তারা।

দেশটিতে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৭৩ শতাংশ ছাড়িয়েছে। এক বছরের ব্যবধানে হু হু করে বাড়ছে খাদ্যসহ গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যের দাম। কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম এঘতেসাদ নিউজ বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিস্তিতে বিক্রি হওয়া স্পষ্টভাবে দেখায় মূল্যস্ফীতি কীভাবে মানুষের সংসারের বাজেটে তীব্র চাপ তৈরি করেছে।

মূল্যস্ফীতির এই চাপের প্রভাব পড়েছে ভোক্তাদের কেনাকাটার ধরনেও। নতুন পণ্য কেনার সামর্থ্য হারিয়ে অনেকেই এখন ঝুঁকছেন সেকেন্ড-হ্যান্ড বা ব্যবহৃত পণ্যের দিকে। দেশটিতে বাড়ছে ব্যবহৃত ফ্রিজ, আসবাবপত্র ইলেকট্রনিক পণ্যের চাহিদা।

আশিক/মি.

 109
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।