সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনহামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫দেশের প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল‘পলায়ন’ প্রমাণিত, চাকরি থেকে বরখাস্ত সাবেক এসপি আসাদুজ্জামানহোয়াইট হাউসে নিষেধাজ্ঞা, ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা সিএনএন-এমএস নাও-পলিটিকোরইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ০৩, ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বলেছেন  অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথধা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছেন। আমরা ইনডিগেশনে পেয়েছি তারা সম্ভবত পার হয়ে গেছেন। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেতো তাহলে বলা যেতো ভারতেই আছেন তারা।

উপদেষ্টার আরও বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত রয়েছে তবে জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।