সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিবিশ্বজয়ী হাফেজদের দেয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রীসংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিশেষ কমিটির সভা থেকে ওয়াকআউটএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরচলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২পিটিআইয়ের পদযাত্রার আগে লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তারইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনবোরকা-হিজাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সীমিত করতে চায় ইতালিপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারনিহত নারায়ণ কোচের পরিবারের পাশে ফাউন্ডেশন, দেয়া হলো গাভীসাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

এমবিবিএস ভর্তি যুদ্ধে নামছেন ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী

এমবিবিএস ভর্তি যুদ্ধে নামছেন ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী
এমবিবিএস ভর্তি যুদ্ধে নামছেন ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৬, ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন

দেশের সরকারি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস কোর্সে ভর্তিতে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী; শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেনুতে পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র, কালো কালির বলপয়েন্ট কলম ছাড়া অন্য কোনো কলম, ঘড়ি, ক্যালকুলেটর ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে কেন্দ্রে ঢোকা যাবে না। পরীক্ষার্থীদরে জন্য কেন্দ্রের প্রবেশপথ খোলা হবে সকাল ৮টায়। আর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে।

এমবিবিএস ২০২৪-২০২৫ বর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় পড়েছে চারটি। এই চারটি কেন্দ্রের আওতায় ১৬টি ভেন্যুতে পরীক্ষা হবে।

পরীক্ষা ভেন্যুগুলোর আশপাশের সড়কে অনেক লোকের সমাগম যানজট হতে পারে। সেজন্য ঢাকার বেশকিছু এলাকা নাগরিকদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

দেশের সরকারি ৩৮টি মেডিকেল কলেজে আসন সংখ্যা হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে হাজার ২৯৩টি আসন রয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে-বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব কেন্দ্রে যাতায়াতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাঙলা কলেজ সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির চাপ বেশি থাকবে। অবস্থায় সেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ করেছে পুলিশ।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।