শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
স্বামীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণসংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রীবিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে দুই সপ্তাহে: প্রতিমন্ত্রীবিশ্ব ইজতেমার ২০২৭ সালের তারিখ ঘোষণাপুলিশকে সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতিরদীর্ঘ সাড়ে পাঁচ মাস পর প্রথমবারের মতো সংসদে মির্জা আব্বাসইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে বড় অর্থায়ন আইএসডিবিরপ্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর আজতিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রীঅতিভারী বৃষ্টি-বাঁধের পানি, পশ্চিমবঙ্গে বাড়ছে বন্যার শঙ্কাকুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলাইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরহরমুজ নিয়ন্ত্রণের মার্কিন দাবি উড়িয়ে মাইন বসাচ্ছে ইরানতাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকালযেকোনো সময় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: ট্রাম্পজিরো পয়েন্ট থেকে সদরঘাট, সড়কে বসতে পারবেন না হকাররাভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ আশ্রয়কেন্দ্র হিসেবেকর্মবিরতির মধ্যেই শজিমেকের বহির্বিভাগ বন্ধ, ভোগান্তিতে রোগীরাদুইদিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরাশাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর প্রথমবারের মতো সংসদে মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর প্রথমবারের মতো সংসদে মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর প্রথমবারের মতো সংসদে মির্জা আব্বাস
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। অন্যান্য সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

এর আগে ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেয়া হয়। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ১২ মার্চ। এর আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির এই নেতা।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।