শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্য২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরজামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুররাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপিনবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ড. ইউনূসনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীননবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিরোধী দলীয় নেতার অভিনন্দনবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদইরান যুদ্ধে ১৮ মার্কিন সেনা নিহত, আহত ৭৫৭: পেন্টাগনকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস‘ব্যাচেলর পয়েন্টে’ রাফসান-সুনেহরার আগমন, কী চমক থাকছে?বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুন ১২, ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন

তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। যেই সময় মনে করবেন, সেই সময় দেশে তিনি ফিরবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বেলা ১১টার দিকে গাড়ি থেকে নেমে প্রথমে সাংবাদিকদের মাস্ক প্রদান করেন। এরপর তিনি থানা পরিদর্শন করেন।

ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশ ইন করার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশি কোনো নাগরিক যদি ওই দেশে থেকে থাকে, আমরা অবশ্যই নেব। এটা একটা প্রপার চ্যানেলে করতে হবে। কিন্তু ভারতীয়রা এটা ফলো না করে জঙ্গলে, রাস্তায় বিভিন্ন জায়গায় গিয়ে করে। এটি অমানবিক মানবাধিকার লঙ্ঘন। এগুলো নিয়ে আমরা ভারতীয় হাই কমিশনারকেও বলেছি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে আপনাদেরকে ব্রিফ করেছেন।

উপদেষ্টা বলেন, এভাবে যাদেরকে পুশ ইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।

আশিক/মি

 395
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !