মঙ্গলবার, ০২ জুন, ২০২৬ English
English
সর্বশেষ

১৯৭১ সালে তাদের কারণেই লক্ষ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছে: তারেক রহমান

১৯৭১ সালে তাদের কারণেই লক্ষ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছে: তারেক রহমান
১৯৭১ সালে তাদের কারণেই লক্ষ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছে: তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই। তাদের কারণেই লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অবলীলায় মিথ্যা বলে, তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না। তারা সমগ্র জাতির সামনে নিজেদের রক্ষা করতে মিথ্যা কথা বলেছে। তারা বন্ধু হতে পারে না।

তিনি বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। এই দলটির পূর্বসূরীরা ১৯৭১ সালেও মা-বোনদের অসম্মানিত করেছিল। এদের কাছে দেশের মানুষ বা নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না।

আশিক/মি.

 231
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।