বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
English

সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৭, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে স্পিকার বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জটিলতাও বাড়ছে। তাই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি ও নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্যও যাচাই করা প্রয়োজন।

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের নির্বাচনব্যবস্থা, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেন স্পিকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অতীতের অনির্বাচিত সংসদের তুলনায় বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সক্ষমতা, দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ইউএনডিপির প্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাহসান/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট জারিইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগরূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডেমাসকাটে ইরান-ওমানের বৈঠক, মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি আইআরজিসিরসরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকারফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে তিন প্রস্তাবসরকারি সেবা পেতে ৫৫ দিনের অপেক্ষা কমে হবে ১৪ দিন, বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশট্রাম্পের ৩৫ শতাংশ সমর্থকই ভোট দেননি মধ্যবর্তী নির্বাচনে: জরিপশেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টারামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল২৩ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশসাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা, ডিবিতে চলছে জিজ্ঞাসাবাদহজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরনেতানিয়াহুকে বিশ্বাস করতাম না’, স্মৃতিকথায় বাইডেনের বিস্ফোরক মন্তব্যবাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীরশাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চ্যুয়ালিনেতানিয়াহুকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোটডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছরে প্রাণহানি ৫০২বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রথম ধাপে ২১ জানুয়ারি ১,০২৬ ইউপিতে ভোট, পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনামালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকামেয়ের জন্মদিনে সেঞ্চুরি, উদ্‌যাপনে বিশেষ বার্তা দিলেন লিটনবিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশহ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসাননতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নামআবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ, দায়িত্বে থাকবেন ২০৩০ সাল পর্যন্ত২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারেরভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, তৃতীয় পক্ষকে অর্থ না দেওয়ার পরামর্শশিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শুরু, সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরমালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলিশেখ হাসিনাকে ফেরাতে পারে ভারত? প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে|ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের আশাআলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারিইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ ফাঁদে না পড়তে ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক'দ্য মুসলিম ৫০০'-এ প্রথমবার রাজনৈতিক বিভাগে তারেক রহমানশ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের ১৪৭ পোশাক কারখানা বন্ধসোমবার মজুরি বোর্ডে নতুন বেতনের প্রস্তাব দেবেন পোশাক মালিকরা১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইটডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ট্রাকপ্রতি ১০০ টাকা চাঁদা, বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশএইচএসসিতে ফেল করা ৬ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা  একই দিনে চবি-খুবির ভর্তি পরীক্ষা, একটি সুযোগ হারানোর শঙ্কায় শিক্ষার্থীরাভ্রমণ নিরাপত্তায় ২০২৭ সালের বিশ্বসেরা কানাডাপ্রীতি ম্যাচে ৭ বছরের অপরাজিত ধারার অবসান, আর্জেন্টিনাকে হারাল উরুগুয়ে