আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দীর্ঘ অপরাজিত থাকার ধারাবাহিকতায় ছেদ পড়েছে। শনিবার (১৪ নভেম্বর) নিজেদের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্ক্যালোনির দল। এর মধ্য দিয়ে প্রায় সাত বছর পর প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল আলবিসেলেস্তেরা।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের মার্চে প্রীতি ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। সেবার স্পেনের মাদ্রিদে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে পরাজিত হয় তারা। ওই ম্যাচটি ছিল ২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দলে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচ।ভেনেজুয়েলার হয়ে গোল করেছিলেন সালোমন রন্দন, জন মুরিয়ো ও জোসেফ মার্তিনেজ। আর্জেন্টিনার একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ।
এরপর ২ হাজার ৭৯৩ দিন কোনো প্রীতি ম্যাচে হারেনি আর্জেন্টিনা। এই সময়ে স্ক্যালোনির অধীনে দলটি জিতেছে দুটি কোপা আমেরিকা, একটি লা ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ।
দীর্ঘ সাফল্যের সেই ধারায় এবার ছেদ টানল লাতিন প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।