সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না। এ বিষয়ে শেখ মুজিবুর রহমানের সময়েই আইন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করার কথাও জানান আইনমন্ত্রী। এ কাজে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ভূমি রেজিস্ট্রেশন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে জনমনে নেতিবাচক ধারণার কথা উল্লেখ করেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন। এ পরিস্থিতি থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদেরই বেরিয়ে আসতে হবে।
সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে হয়রানিমুক্ত করার উদ্যোগ নেয়া হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন। এরপরও কেউ হয়রানির শিকার হলে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।