স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, গ্রামের ছোটখাটো সমস্যা স্থানীয়ভাবে সমাধানে গ্রাম সরকার ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারিতে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর রমজানের পর ধাপে ধাপে প্রায় পাঁচ হাজার ইউনিয়নে নির্বাচন হতে পারে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এ ধরনের সংগঠন নিয়ে কথা বলা বা সংবাদ প্রকাশ করাও উচিত নয়। শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট পাওয়ার অধিকারী নন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত আট সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা দেয়া হয়।
সজল শেখ
বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।