মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। হামলাকারীদের ধাওয়া থেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে গিয়ে রক্ষা পান তিনি।
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর দিকে এগিয়ে যায়। পরিস্থিতি বুঝে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান তিনি।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা চালানো হয়েছে।
হাসিব আল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। গেল ১২ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।