যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে শেরপুরে। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম আলমিনা আক্তার। তিনি বর্তমানে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে আলমিনাকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছেন।
আলমিনার বাবা একজন দিনমজুর। অসহায় পরিবারের মেয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাকিবুল হাসান রাকীবকে শেরপুর ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
যৌতুক কোনো অধিকার নয়, এটি একটি সামাজিক অভিশাপ। আর কোনো আলমিনাকে যেন এভাবে নির্যাতনের শিকার হতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। আলমিনা আক্তারের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।