ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শেরপুরের মো. মজনু মিয়া। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে দেশের নির্বাচিত আটজন সদস্যের একজন হিসেবে তিনি সম্মাননা ও অর্থ পুরস্কার পেয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মজনু মিয়া।
তিনি শেরপুর সদর উপজেলার ২ নম্বর চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বাসিন্দা। মরহুম বিল্লাল হোসেন দফাদারের ছেলে মজনু মিয়া বাবার মৃত্যুর পর থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রামপুলিশের দায়িত্ব পালন করে আসছেন।
তার এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি মজনু মিয়ার দীর্ঘদিনের নিষ্ঠা ও কর্মদক্ষতার মূল্যায়ন। পাশাপাশি এটি শেরপুর জেলার জন্যও গর্বের বিষয়।
মো. রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।