শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
English

পাওনা টাকা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পাওনা টাকা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০৭, ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে তার সাবেক ব্যবসায়িক অংশীদার রেজাউল করিমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখ নেই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ইসলামুল হকের অভিযোগ, পাওনা ১১ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রেজাউল ও তার সহযোগী। পরিবারের সদস্যরা দ্রুত টের পাওয়ায় প্রাণহানি এড়ানো গেলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়।

ইসলামুল হক দাবি করেন, আগুনে তার স্ত্রী ও মেয়েসহ পরিবারের সদস্যদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তার দাবি, জমির বায়না বাবদ ইসলামুল তাকে ১০ লাখ টাকা দিয়েছিলেন। পরে জমি অন্যের কাছে বিক্রি করে দেয়ায় টাকা ফেরত চাওয়ার জেরে অগ্নিকাণ্ডের নাটক সাজানো হয়েছে।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুরুজ আলী, পঞ্চগড় প্রতিনিধি

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণাগাজায় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয়শিবির, রেড ক্রসের সতর্কতাঢাকা থেকে সৌদি আরবের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রীসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, জামায়াতের শোকসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রীসামিটের এলএনজি টার্মিনাল চালু, বেড়েছে গ্যাস সরবরাহডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনশাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনপাওনা টাকা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগপাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল জেলা বিএনপিতিন প্রজন্মই ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদবিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিয়ে গেছে ভারতে; পতাকা বৈঠক চায় বিজিবিমন্ত্রণালয়ের বার বার সিদ্ধান্ত পরিবর্তন, অনিশ্চয়তার পথে মালয়েশিয়ার শ্রমবাজার!জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভাবিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রাসড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহতগ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীরপাবনার ইছামতী নদী পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলেন গ্রামবাসীপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংকইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, আলোচনায় অমাবস্যার রাতইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশএনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিনপ্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষরকপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীআন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদোইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুরদু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রীলংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর মেয়াদ শেষের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসকসংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধপাবনায় এসআরবি'র অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারেরঢাকার পাঁচ হাসপাতালে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা চালু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রীচীন-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীএআই যুগে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতিরপাঁচ শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েনআত্মসমর্পণের পর ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণিজয়পুরহাটে বাসচাপায় কিশোর নিহত, আহত ২; বাসে আগুননিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ১চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তিন প্রস্তাব গোলাম পরওয়ারেরসৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বিভিন্ন এলাকাবিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপিশ্রমিক বিক্ষোভে ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীরআজ সংবিধান গ্রহণের ৫৪ বছর পূর্ণপরীক্ষার ফল নিয়ে হতাশা, ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুইকবাল সোবহানকে ডিবি হেফাজতে নেয়ার কারণ জানাল পুলিশ