গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, আজ থেকেই নতুন বেতন কার্যকর হবে। গ্রাম পুলিশের প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা করা হবে। পাশাপাশি বাড়ানো হবে অবসর ভাতাও।
তিনি বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।