ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পুরস্কারের পাশাপাশি তথ্যদাতাকে অন্য কোথাও পুনর্বাসনের সুযোগও দেয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে সাধারণত প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম প্রয়োজন হয়। ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক অস্ত্রধারী নয়—এমন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র রাষ্ট্র, যারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে দাবি ওয়াশিংটনের।
এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। তবে কোন ধরনের তথ্যের জন্য কত পুরস্কার দেয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট শর্ত জানানো হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।