ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুতুল রায় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পরিবার। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত সুখানপুকুরী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুতুল জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী পুতুল সম্প্রতি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পরিবারের দাবি, পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিল সে। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় পুতুল। সকালে বাবা ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মো. আবু নাঈম, ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।