ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে নিম্নতম মজুরি বোর্ড। তবে নতুন বেতন কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
এর আগে ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। পরে বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করে সৈয়দ আজাদ সুবহানীকে দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গেল সপ্তাহে পোশাকশ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও মিরপুরে তা ছড়িয়ে পড়ে। বুধবারও এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।