বন্ধ থাকা গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং সবাই সন্তুষ্ট। মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আলোচনা করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতকারী হামলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে কারখানাগুলো দ্রুত খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।
শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।