হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে এসব ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় তিনটি পৃথক গুলির ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি ঘটনায় দুজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হন। মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে নিহত হয়েছেন দুজন, আহত চারজন।
নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী নিহত ও ছয়জন আহত হন। এ ছাড়া আলাবামা, ইলিনয়, ইন্ডিয়ানা, ডেলাওয়ার ও আরকানসাসেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জনসমাগমস্থলের কাছে ঘটে।
ডালাস পুলিশ জানিয়েছে, হ্যালোইন উপলক্ষে আগেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল। গুলির ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।