‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে আবারও পর্দায় ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেননি তিনি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেয়া সাক্ষাৎকারে ডেপ জানান, সিরিজটির আরও ভালো ও স্মরণীয় সমাপ্তি ঘটানোর সুযোগ থাকলে তিনি ফিরতে আগ্রহী।
ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজের আগ্রহও প্রকাশ করেন অভিনেতা। তাকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ডেপ বলেন, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি।
এর আগে ২০২৫ সালে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা।
২০০৩ সালে প্রথম ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন ডেপ। ২০১৭ সাল পর্যন্ত সিরিজটির পাঁচটি সিনেমায় দেখা গেছে তাকে। বিশ্বজুড়ে সিনেমাগুলোর আয় প্রায় ৪৫০ কোটি ডলার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।