যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রশিদা তালিব। বুধবার (৪ নভেম্বর) ওয়াই নেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয় পেয়েছেন ইলহান ওমর। এর প্রায় তিন সপ্তাহ আগে অভিবাসনসংক্রান্ত নথি তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তাঁর বাড়িতে তল্লাশি চালান। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে, মিশিগান থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী কংগ্রেস সদস্য রশিদা তালিব।
ইলহান ওমর ও রশিদা তালিব দুজনই ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তাঁরা।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২০৬টি এবং রিপাবলিকানরা ১১৯টি আসনে জয় পেয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।