রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নিরাপত্তায় ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা সড়কে নামেননি বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, অনেক শ্রমিক কাজে ফিরেছেন এবং কারখানায় উৎপাদন চলছে। মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুলসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ দায়িত্ব পালন করছে।
আন্দোলনের নামে সড়ক অবরোধ, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেককে গ্রেপ্তার করে মামলা দেয়া হয়েছে। তবে নিরপরাধ শ্রমিক ও পথচারী যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
পুলিশের পাশাপাশি এপিবিএন, ডিবি, সিটিটিসি, এসআরবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে জানান তিনি।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।