আজ ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুমোদিত হয়। পরে একই বছরের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। কয়েক দফা আলোচনা ও সংশোধনের পর প্রায় ৭৩ ঘণ্টার বিতর্ক শেষে ৪ নভেম্বর সংবিধানটি অনুমোদন পায়।
মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল রাখা হয়। রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেয়া হয়। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।