জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি জানান, তারেক রহমান পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেন তিনি।
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করলে ব্যবস্থা নেয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।