ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।
তিনি বলেন, বর্তমানে তাদের সঙ্গে কথা বলছে ডিবি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সভাপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।