সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
English

রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন, অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে সনদ প্রদান

রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন, অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে সনদ প্রদান
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ০৪, ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন

| সেন্ট্রাল ডেস্ক, দ্যা মিরর নিউজ |

রোবোটিক সার্জারির ওপর বিশেষায়িত উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম। প্রশিক্ষণ শেষে চীনের সাংহাইয়ে অবস্থিত পুডং গংলি হাসপাতাল থেকে প্রাপ্ত সনদপত্র তাঁর হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলামের হাতে সনদপত্র হস্তান্তর করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

গত ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অধ্যাপক রফিকূল ইসলাম রোবোটিক সার্জারির আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে উচ্চতর জ্ঞান এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তি গ্রহণের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। রোবোটিক সার্জারি আধুনিক অস্ত্রোপচারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে উন্নত যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি এসব প্রযুক্তি পরিচালনায় দক্ষ চিকিৎসক ও জনবল তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক করা সম্ভব। বিএমইউ চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির প্রয়োগেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে। অধ্যাপক রফিকূল ইসলামের এ প্রশিক্ষণ দেশের চিকিৎসা শিক্ষা ও রোবোটিক সার্জারির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সনদপত্র হস্তান্তরের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার চিকিৎসার উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২ করার পরিকল্পনা, গণভোটের প্রস্তাবআটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১সোমবার বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত মজনু মিয়াকে সংবর্ধনারোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীরজয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপননবম শ্রেণিতে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবারপ্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন : ইসি সচিবকলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩ সেনাগুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তারএক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরুরিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবিকানাডায় তিন বছরে ১১ লাখ নতুন পিআর দেয়ার পরিকল্পনাচলতি আমন মৌসুমে ৩৫ টাকা কেজি দরে ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকানিরাপত্তা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরাতে হবে: আইনমন্ত্রীসমবায় খাতের দুরবস্থার জন্য দায়ী দুর্নীতি: রাষ্ট্রপতিময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রামপুলিশের স্বীকৃতি পেলেন শেরপুরের মজনু মিয়াইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকোটবাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণাগাজায় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয়শিবির, রেড ক্রসের সতর্কতাঢাকা থেকে সৌদি আরবের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রীসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, জামায়াতের শোকসীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রীসামিটের এলএনজি টার্মিনাল চালু, বেড়েছে গ্যাস সরবরাহডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনশাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনপাওনা টাকা নিয়ে বিরোধ, ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগপাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল জেলা বিএনপিতিন প্রজন্মই ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদবিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিয়ে গেছে ভারতে; পতাকা বৈঠক চায় বিজিবিমন্ত্রণালয়ের বার বার সিদ্ধান্ত পরিবর্তন, অনিশ্চয়তার পথে মালয়েশিয়ার শ্রমবাজার!জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভাবিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রাসড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহতগ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীরপাবনার ইছামতী নদী পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলেন গ্রামবাসীপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংকইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, আলোচনায় অমাবস্যার রাতইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশএনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিনপ্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষরকপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীআন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদোইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুরদু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ: প্রধানমন্ত্রীলংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী