সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক দিবসগুলোর তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো. সোহেল রানা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।