প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর কাফরুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িতদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। শফিকুল ইসলাম খানের অভিযোগ, প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনা বাধাগ্রস্ত করতে শ্রমিকদের মধ্যে ফ্যাসিস্ট শক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।
এ সময় মিরপুরের ধারাবাহিকতায় সব ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের বিকল্প স্থানে ব্যবসার সুযোগ দেয়ার আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।