২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে মোংলা বন্দরের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ। বন্দরটির নাব্যতা, নৌ চ্যানেলের নির্ভরযোগ্যতা ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে এটিকে আকর্ষণীয় করে তুলতে হবে।
এ সময় আন্তর্জাতিক অংশীজন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিনিয়োগবান্ধব পরিবেশ, সহজ সেবা ও নির্ভরযোগ্য অবকাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
এর আগে তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।