আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি।
২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচ খেলেছেন ৪১ বছর বয়সী এই তারকা। করেছেন ১৪৬ গোল, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এ ছাড়া দলটির হয়ে দুটি উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছেন তিনি।
বিদায়বার্তায় রোনালদো বলেন, জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসেছে। ২৩ বছর ধরে এই জার্সি পরার সুযোগ ও দায়িত্ব পাওয়া তার জন্য বিশেষ সৌভাগ্যের।
দুই দশকের বেশি সময় ধরে পর্তুগাল দলের অন্যতম ভরসা ছিলেন রোনালদো। তার বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষ হলো এক বর্ণাঢ্য অধ্যায়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।