জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে।
তিনি বলেন, ষড়যন্ত্র দেশের ভেতরে হোক বা বাইরে—সব ষড়যন্ত্রের একে একে জবাব দেয়া হবে। এসব মোকাবিলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা আবারও গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালে যাঁরা ইতিহাস গড়েছেন, ষড়যন্ত্র করে তাঁদের দাবিয়ে রাখা যাবে না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।