দেশের প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটি জানায়, ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় এ অর্থ দেয়া হবে। শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানো এবং বিদ্যালয় ব্যবস্থাপনা উন্নত করাই এর লক্ষ্য।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ বছর বয়সী প্রায় অর্ধেক শিশু সাধারণ লেখা পড়ে বুঝতে পারে না। নতুন কর্মসূচিতে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং পাঠদানের উপকরণ সরবরাহ করা হবে।
এ ছাড়া দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও বাজেট ব্যবহারে জবাবদিহি বাড়ানোর পাশাপাশি সরকারি বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও কাজ করা হবে।
বিশ্বব্যাংকের অর্থায়ন আসছে সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান আইডিএ থেকে। ২৫ বছর মেয়াদি এ ঋণের প্রথম পাঁচ বছর পরিশোধে গ্রেস পিরিয়ড হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।