গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মো. মজনু মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
মজনু মিয়ার এ অর্জন তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ভবিষ্যতেও জনসেবায় তাঁর সাফল্য ও নিষ্ঠা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মো. রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।