পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে ২০২৭ সালের প্রথমার্ধে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দেশজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাবও রয়েছে।
রোববার (৮ নভেম্বর) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি, বেলুচিস্তানকে তিনটি এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে। এর লক্ষ্য প্রশাসনিক দক্ষতা বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা। বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য ও সংবিধান সংশোধন প্রয়োজন হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।