বগুড়ার বারোপুর ওভারপাসের ধূসর দেয়ালে ফুটে উঠছে জেলার ইতিহাস ও ঐতিহ্য। কোথাও মহাস্থানগড়, কোথাও বেহুলার বাসরঘর ও জিয়ত কুণ্ডু। পাশাপাশি আঁকা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই, লাল মরিচ, আলুসহ স্থানীয় নানা অনুষঙ্গ।
সওজের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে এক্রেলিক রঙে এসব মুরাল ও ওয়াল আর্ট তৈরি করছেন বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক ও ডিজিটাল আর্টিস্ট মো. আবু লায়েছ নিক্সন। এর মাধ্যমে ওভারপাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি জেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
সওজ সূত্রে জানা গেছে, আগে দেয়ালগুলো পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপনে ছেয়ে থাকত। সেই অবস্থা বদলাতে পরীক্ষামূলকভাবে বারোপুর ওভারপাসে চিত্রকর্মের কাজ শুরু হয়েছে। উদ্যোগটি সফল হলে অন্য ওভারপাস ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও এমন চিত্রকর্ম তৈরির পরিকল্পনা রয়েছে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, দেয়ালে অনিয়ন্ত্রিত পোস্টার ও বিজ্ঞাপন ঠেকানোর পাশাপাশি বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ওভারপাসের দেয়ালগুলোকে উন্মুক্ত শিল্পগ্যালারিতে পরিণত করাই লক্ষ্য।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।