পাসপোর্টের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে শেখ হাসিনার আবেদনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।
শুধু অর্থের বিনিময়ে কোনো আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান কোথায়—এমন প্রশ্নও তোলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ স্পষ্টভাবে ভারতকে জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের মতো শেখ হাসিনাকেও হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।
উদ্ধৃত বক্তব্যগুলো আরও নিরপেক্ষ করুনশিরোনামটি আরও সংক্ষিপ্ত করুন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।