রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয়া হয়।
এ ছাড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে এবং শ্যামপুর থেকে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উত্তরার শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।